• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • সাতক্ষীরা

গাজী নজরুল ইস্যুতে বক্তব্যের ব্যাখ্যা দিলেন এমপি খালেক

সাতক্ষীরা প্রতিনিধি
  ২৫ জুলাই ২০২৬, ১০:০৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি দেশ টিভি
ছবি দেশ টিভি

সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও দল থেকে বহিষ্কৃত গাজী নজরুল ইসলামকে ঘিরে দেওয়া বক্তব্য নিয়ে বিতর্কের মুখে ব্যাখ্যা দিয়েছেন সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে আয়োজিত এক গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচিত বিয়ের প্রসঙ্গ টেনে বলেন, ঘটনাটি "অসামাজিক হয়েছে, তবে অনৈতিক নয়"। এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ওই অনুষ্ঠানে আব্দুল খালেক বলেন, সংশ্লিষ্ট নারী গাজী নজরুল ইসলামের সঙ্গে থাকতে চেয়েছিলেন এবং তার জোরালো ইচ্ছার কারণেই পরিবারের পক্ষ থেকে বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। তবে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ক্ষেত্রে এমন কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয় উল্লেখ করে তিনি বলেন, এ কারণেই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে এবং তাঁর সংসদ সদস্য পদও থাকবে না।

তিনি আরও বলেন, সাধারণ মানুষের ভুল এবং দায়িত্বশীল ব্যক্তির ভুলের মধ্যে পার্থক্য রয়েছে। একজন ইমামের ভুল যেমন সাধারণ মানুষের তুলনায় বেশি গুরুত্ব পায়, তেমনি একজন জনপ্রতিনিধির ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য।

তবে বক্তব্যটি প্রকাশের পর শুক্রবার রাতে এক ভিডিও বার্তা ও লিখিত প্রতিবাদে নিজের অবস্থান স্পষ্ট করেন আব্দুল খালেক। তিনি দাবি করেন, তাঁর বক্তব্য খণ্ডিত ও প্রসঙ্গ বিচ্ছিন্নভাবে প্রচার করা হয়েছে, ফলে বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত হয়েছে।

প্রতিবাদলিপিতে তিনি বলেন, অনুষ্ঠানে তিনি কোনো ব্যক্তিগত মতামত দেননি। বরং আলোচিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ওই নারী নিজে যে বক্তব্য দিয়েছিলেন, সেটিই তিনি তুলে ধরেছিলেন। কিন্তু কিছু গণমাধ্যমে এমনভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যাতে মনে হচ্ছে সেটি তাঁর ব্যক্তিগত মতামত।

আব্দুল খালেকের ভাষ্য, তাঁর বক্তব্যের মূল বিষয় ছিল নেতৃত্বের নৈতিক দায়বদ্ধতা। নেতৃত্বের পর্যায়ে থাকা কোনো ব্যক্তির বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট সংগঠনের উচিত তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা এবং নৈতিকতার প্রশ্নে কোনো আপস না করা।

আরও পড়ুন

কিশোরগঞ্জে দায়িত্বে গিয়ে ছেলের মরদেহ দেখলেন পুলিশ সদস্য

তিনি অভিযোগ করেন, বক্তব্যের একটি অংশ বিচ্ছিন্নভাবে প্রচার করে তাঁকে একটি বিতর্কিত ঘটনার সমর্থক হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। যেকোনো বক্তব্য বা তথ্য প্রচারের আগে তার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যাচাই করার আহ্বানও জানান তিনি।

শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

জে আই

  • গাজী নজরুল ইসলাম
  • জামায়াতে ইসলামী
এ সম্পর্কিত আরও খবর
সাঁথিয়া সংঘর্ষে বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ
সাঁথিয়া সংঘর্ষে বিশেষ সহকারীর বিরুদ্ধে এমপি মোমেনের অভিযোগ
তৃতীয় দিনেও উত্তাল শ্যামনগর, গাজী নজরুলকে এমপি পদ থেকে অপসারণের দাবি
তৃতীয় দিনেও উত্তাল শ্যামনগর, গাজী নজরুলকে এমপি পদ থেকে অপসারণের দাবি
ফেসবুক পোস্টে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা
ফেসবুক পোস্টে জামায়াত নেতার পদত্যাগের ঘোষণা
রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল
রাষ্ট্রপতিকে আগেই বিদায় করা উচিত ছিল: এটিএম আজহারুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।